×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-১৩
  • ৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে শুক্রবার কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে এবং অন্তত: কয়েক ডজন আহত হয়েছে। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।
তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এই বিস্ফোরণটি সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে ঘটে যাওয়া অন্যতম মারাত্মক দুঘটনা। খবর এএফপি’র।
স্থানীয় কর্মকর্তা আর কানন এএফপিকে বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে। কারন, বিষ্ফোরণের সময় কারখানায় প্রায় ৭৪ জন উপস্থিত ছিল। তিনি জানান, এখন পর্যন্ত আহত ৩৪ জনের চিকিৎসা চলছে। আহতদের কারো কারো অবস্থা আশংকাজনক।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। দ্য নিউজমিনিট জানিয়েছে, মালিক নিখোঁজ রয়েছে ও পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারগুলোর জন্য ২ লাখ রুপি (২,৭০০ মার্কিন ডলার) ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat