×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-১৪
  • ৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রিপোর্টারকে জঘন্য হুমকির জেরে বাইডেনের এক সহকারী পদত্যাগ করেছেন। তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে বলেও শনিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়।
হোয়াইট হাউসের ডেপুটি মুখপাত্র টিজে ডাকলোকে তার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করার কারণে তিনি রিপোর্টারকে শেষ করে দেয়ার হুমকি দিয়েছিলেন। এ কারণে এক সপ্তাহের জন্য তাকে বিনা বেতনে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু এখন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার পদত্যাগ পত্র গ্রহণ করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি এক বিবৃতিতে এ কথা বলেছেন।
ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের মতে, সাংবাদিক তারা পালমেরি রিপোর্টার অ্যালেক্সি ম্যককমোন্ডের সাথে ডাকলোর কয়েকমাসের পুরোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।
ডাকলো তখন পালমেরিকে ফোনে শেষ করে দেয়ার হুমকি দেন। পাসাকি জানান, শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস ডাকলোর পদত্যাগ পত্র গ্রহণ করেছে।
জো বাইডেনের ২০২০ সালের নির্বাচনী প্রচারণাকালে ডাকলো জাতীয় প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
তিনি টুইটারে এক বিবৃতিতে তার অসহনীয় আচরণের কথা তুলে ধরে বলেন, আমার দু:খ প্রকাশের কোন ভাষা নেই। এটি খুবই জঘন্য, অমর্যাদাকর ও অগ্রহণযোগ্য মন্তব্য ছিল।
তিনি আরো বলেন, তার এই কথা হোয়াইট হাউসের অন্য সহকর্মীসহ প্রেসিডেন্ট জো বাইডেনকে লজ্জিত ও অসন্তুষ্ট করেছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার একদিন পর বাইডেন অন্যদের সাথে অসদাচরণের বিষয়ে হোয়াইট হাউস স্টাফদের সতর্ক করে দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat