×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-১৪
  • ৯৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনার টিকা গ্রহণের ব্যাপারে কোন ধরনের সন্দেহ পোষণ না করে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাইকে এই টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘একটি পক্ষ গুজব ছড়িয়েছিলো। কিন্তু মানুষ সেই গুজব বিশ^াস করেনি। তাই টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন নিতে মানুষের ভীড় প্রতিদিন বাড়ছে।’
জাহিদ মালেক আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন।
টিকার ব্যাপারে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করে গণমাধ্যম কর্মিদেরও এই টিকা গ্রহণ করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনা মুক্ত হবে।
এ সময়ে সংসদ সদস্য সেলিম ওসমান ও এ কে এম শামীম ওসমান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বিএম খুরশিদ আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা সভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় নারায়ণগঞ্জ চার আসনের সাংসদ শামীম ওসমান স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে ছয়তলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন তিন বছর ধরে পড়ে আছে। জজ কোর্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হওয়ায় নারায়ণগঞ্জের আইনজীবীরা এখানে আসবে না বলে আইনমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন। ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি স্বাস্থ্য মন্ত্রনালয় নিয়ে এখানে হার্ট ইনষ্টিটিউট করার প্রস্তাব দেন শামীম ওসমান।
তিনি বলেন, নারায়ণগঞ্জে কোন মানুষ হার্টের সমস্যায় আক্রান্ত হলে তাকে ঢাকায় যেতে হয়। পথিমধ্যে যানজটের কারণে অনেকেই মারা যান। স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে যদি এখানে হার্ট ইনষ্টিটিউট নির্মাণ করে তবে নারায়ণগঞ্জবাসি স্বাস্থ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবে।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, আইন মন্ত্রনালয়ের সাথে কথা বলে এখানে হার্ট ইনষ্টিটিউট গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat