×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০২-১৭
  • ৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী বলেছেন, বিমানের সেবার মান নিশ্চিত করার ক্ষেত্রে কোন আপোষ করা হবে না।
তিনি আজ রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোটর ট্রান্সপোর্ট বিভাগের বাণিজ্যিক সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিমানের সক্ষমতা আছে, এখন তা কাজে লাগাতে হবে। এখানে কর্মরত কারো বিরুদ্ধে দুর্নীতির আভাস বা কাজে অবহেলার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
‘দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার। নীরবে পাল্টে যাচ্ছে এ দুই শিল্পের চেহারা- এ কথা উল্লেখ করে তিনি বলেন, উদ্ভাবনী, বহুমাত্রিক ও গতিশীল কর্ম পরিকল্পনার মাধ্যমে বিমানের রাজস্ব আয় বাড়াতে হবে। বিমানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, যে দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত মহান নেতা জন্ম নিয়েছেন সে দেশ পিছিয়ে থাকতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য,করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত দেশীয় এয়ারলাইন্সগুলিকে সহায়তা করার জন্য বিগত বছরের ২৬ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট এর ক্ষেত্রে প্রযোজ্য ল্যান্ডিং চার্জ, পার্কিং চার্জ, বোর্ডিং চার্জ, সিকিউরিটি চার্জ ও বিএনএইচও চার্জ শতভাগ মওকুফ করেছে সরকার। এবার বিমান মোটর সার্ভিস সেন্টারে বাণিজ্যিক সেবা কার্যক্রম শুরু হওয়ার ফলে সবাই এই আধুনিক মোটর সার্ভিস সেন্টার থেকে সাশ্রয়ী মূল্যে সেবা গ্রহণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat