×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-২৭
  • ৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের গোড়ার দিকে বিদেশি নেতার সঙ্গে তার দ্বিতীয় ‘ভার্চুয়াল’ সম্মেলনে অংশ নেবেন। এ সময় তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদরের সঙ্গে আলোচনা করবেন। খবর এএফপি’র।
শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক বিবৃতিতে বলেন, ‘আগামী ১ মার্চ সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদরের সঙ্গে সম্মেলন করবেন।’
তিনি আরো বলেন, ভার্চুয়াল এ সম্মেলনে তারা অভিবাসন বিষয়ে সহযোগিতা, সাউদার্ন মেক্সিকো ও সেন্ট্রাল আমেরিকায় যৌথ উন্নয়ন প্রচেষ্টা, কোভিড-১৯ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
দেশ মেক্সিকোর প্রেসিডেন্টের দপ্তর জানায়, এ দুই নেতা মধ্য আমেরিকার উত্তরাঞ্চল ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসনের কাঠামোগত বিভিন্ন বিষয় নির্ধারণ করার কৌশলগত সহযোগিতাসহ দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য ভাগাভাগির ব্যাপারে আলোচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat