×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-০৯
  • ৯৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীকাল কুইন্সটাউনে জাতীয় দলের সাথে যোগ দিবেন বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য কুইন্সটাউনে পাঁচ দিনের শিবির করবে বাংলাদেশ।
সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ১শ দিনের চুক্তি রয়েছে ভেট্টরির। এই সিরিজের পর বাংলাদেশের সাথে চুক্তির মেয়াদ শেষ করবেন তিনি।
বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কাজ কেেরছিলেন স্পিন কিং ভেট্টরি। এরপর করোনার কারনে দীর্ঘদিন কোন সিরিজ খেলেনি বাংলাদেশ। গেল জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ থাকলেও নিজ দেশে করোনার কড়া প্রটোকলের কারনে টাইগারদের সাথে যোগ দেননি ভেট্টরি।
তবে বর্তমানে নিউজিল্যান্ড সফররত টাইগারদের সাথে যোগ দিয়ে মেয়াদ শেষ করার দারুন এক সুযোগ পাচ্ছেন ভেট্টরি।
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘কুইন্সটাউনে দলের সাথে যোগ দিবেন ভেট্টরি। আসন্ন সিরিজে দলকে প্রস্তুত করতে সহায়তা করবেন তিনি।’
এই সিরিজের পর ভেট্টরির সাথে চুক্তি নবায়ন করবে না বিসিবি। ইতোমধ্যে নতুন স্পিন কোচ খুঁজতে শুরু করেছে বিসিবি।
চতুর্থ পরীক্ষায় সকলের রিপোর্ট নেগেটিভ আসায় আগামীকাল ক্রাইস্টচার্চে বাংলাদেশের আইসোলেশন ও কোয়ারেন্টাইন শেষ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat