×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৩-১৮
  • ১০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকার দেশের ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, রাউটার ও নেটওয়ার্ক স্যুইচ ক্রয় করবে।
অর্থমন্ত্রী এএইচএম মোস্তফা কামালের সভাপতিত্বে চলতি বছরের সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) একাদশ বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কামাল বলেন, সিসিজিপি সভায় আজ আইসিটি বিভাগ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পৃথক দু’টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জামাদি ক্রয় প্রস্তাবটি বিভিন্ন বিভাগে বিভক্ত করা হবে এবং এতদসংক্রান্ত সারসংক্ষেপ পাওয়া গেলে ঠিকাদার সম্পর্কে বিষদ জানা যাবে।
মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব ড. শাহিদা আখতার ব্রিফিং-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে জানিয়েছেন যে, আইসিটি বিভাগ ৪৮৭ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮৫ হাজার ল্যাপটপ, ৫ হাজার ওয়েব ক্যামেরা, ৫ হাজার রাউটার এবং ৫ হাজার নেটওয়ার্ক স্যুইচ ক্রয় করে সেগুলো ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য সরবরাহ করবে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব (দ্বিতীয় ধাপ) স্থাপন প্রকল্পের আওতায় এসব ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয় করা হবে। এক প্রশ্নের জবাবে শাহিদা বলেন, সরকারি আইন-কানুন মেনেই এসব উপকরণ ক্রয় করা হবে।
তিনি বলেন, এই একই সভায় ১৬৪ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে অফিসার্স ক্লাবের ঢাকা ক্যাম্পাসের বহুতল ভবন নির্মাণের জন্য পদ্মা এসোসিয়েটস এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে প্যাকেজ নং ডব্লিউ-২ ও ডব্লিউ ৫ প্রদারে জন্য অন্য আরেকটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
সিসিজিপি’র এই বৈঠকের আগে অর্থমন্ত্রী এএইচএম মোস্তফা কামালের সভাপতিত্বে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ সরকারের তহবিলের পরিবর্তে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য রাডার সিস্টেম ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat