×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৩-১৯
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রতিনিধি পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং ১৯৭১ সালের ২৬ মার্চে তাঁর স্বাধীনতা ঘোষণার স্বীকৃতি দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবের একটি প্রস্তাব অনুমোদন করেছে।
মার্কিন কংগ্রেসের প্রস্তাবে উল্লেখ করা হয়, শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। কংগ্রেস মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধেরও স্বীকৃতি দিয়েছে। এই যুদ্ধে লাখ লাখ লোক নিহত এবং গৃহহারা হয়।
আজ ঢাকায় প্রাপ্ত ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মার্চ অনুষ্ঠিত মাকির্ন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সভায় ”বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব” শিরোনামের (এইচ, আরই্এস ২৩৯) একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
নিউইয়র্ক থেকে ডেমোক্রেট প্রতিনিধি কংগ্রেসওমেন আলেক্সান্ডেরিয়া ওকাসিয়ন ওরওতজ প্রস্তাবটি উত্থাপন করেন।
হাউজ অব পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগোরি মীকস, কংগ্রেসম্যান রাশিদা তালিব এবং কংগ্রেসম্যান জিমি গোমেজ সম্মিলিত ভাবে এই প্রস্তাবটি আনেন। তারা সকলেই যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সদস্য।
প্রস্তাবে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া মাকির্ন সিনেটর এডোয়ার্ড কেনেডির ”যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ’শেয়ারিং লাভ অব ফ্রিডম’ শীর্ষক বক্তব্যের রেফারেন্স উল্লেখ করা হয়।
পাশাপাশি, প্রস্তাবে ২০১৭ সালের আগস্টে বাংলাদেশের ৭ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।
বাংলাদেশে এত অধিক সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের নীতির প্রতিও সমর্থন ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat