×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৩-২২
  • ৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে আটক বিবিসি সাংবাদিককে মুক্তি দেয়া হয়েছে।সোমবার বিবিসি’র খবরে এ কথা বলা হয়েছে।এদিকে, দেশটিতে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকালে ২ হাজার ৬শরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সহিংস হামলায় এ পর্যন্ত ২৫০ জন নিহত হয়েছে।
স্থানীয় পর্যবেক্ষক সংস্থা এসিসট্যান্স এসোসিয়েশান ফর পলিটিক্যাল প্রিজনার্স(এএপিপি) এ কথা জানিয়েছে।গত শুক্রবার রাজধানী নেপিদোতে আদালতের বাইরে সংবাদ সংগ্রহকালে সাদা পোশাকের লোকজন বিবিসি’র বার্মিজ সার্ভিসের সাংবাদিক অং থাউরাকে গ্রেফতার করা হয়।সোমবার বিবিসি’র ওয়েবসাইটে তাকে মুক্ত করার খবর প্রকাশ করা হয়। তবে, বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।এদিকে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সোমবার শিক্ষকসহ শত শত লোক সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে।দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াংগুনেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইয়াংগুনের বাসিন্দারা পোস্টারসহ শত শত লাল বেলুন উড়িয়ে নৃশংসতা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।এদিকে, জান্তা কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন সোমবার ১১ জন জান্তা ক্যাডারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ও তাদের সম্পদ জব্দ করার ঘোষণা দিতে যাচ্ছে বলে জানা গেছে।ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একই পদক্ষেপ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat