×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৫
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কেউ দেশের মহান স্বাধীনতার ঘোষক হতে পারেন না এবং হওয়ার কোন সুযোগও নেই।
তিনি বলেন, কারণ বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক হওয়ার জন্য জনগণের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছিলেন। তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙ্গালী জাতি অস্ত্র হাতে তুলে নেয় এবং দেশকে স্বাধীন করে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে।
মো. তাজুল ইসলাম আজ রাজধানীর কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনে নবনির্মিত মুজিব কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা চরম মূর্খতা ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ২৭ মার্চ রেডিওতে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করেন। আর তিনি যদি সত্যিকার ভাবেই স্বাধীনতার ঘোষক হতেন, তাহলে ২৭ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্যই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী এবং তাদের দোসররাই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর অপচেষ্টা চালিয়েছে। তাদের এই হীন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat