×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৪-০২
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বৃহস্পতিবার বলেছেন, মস্কো ও চীনের মধ্যে গুণগতভাবে জোরদার সম্পর্ক বজায় রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত থাকবে। খবর এএফপি’র।
রাশিয়ান টিভির ‘গ্রেট গেম টক শো’ অনুষ্ঠানে লাভরভ বলেন, রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বচ্ছতার ভিত্তিতে গঠিত। এ সম্পর্কের প্রধান লক্ষ্য হচ্ছে পারস্পরিক স্বার্থের প্রতি স্বচ্ছতা বজায় রাখা।
তিনি বলেন, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত মিথস্ক্রিয় ও বহুমুখী অংশীদারিত্ব সরাসরি পরস্পরের বিরুদ্ধে নয়। এ সম্পর্কের ক্ষেত্রে কেবলমাত্র এ দুই দেশের জনগণের স্বার্থ রক্ষার ওপর বেশি গুরুত্ব দেয়া হয়ে থাকে।
চীন ও রাশিয়ার সাথে চুক্তি করার ব্যাপারে পশ্চিমা কিছু দেশের এগিয়ে আসার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে লাভরভ বলেন, এক্ষেত্রে কোন দেশেরই পরস্পরের ব্যাপারে অভদ্র আচরণ করা উচিত হবে না।
রাশিয়ার এ শীর্ষ কূটনীতিক আরো বলেন, ‘যথাযথ সম্মান জানানো ছাড়া চীন ও রাশিয়ার সাথে আলোচনা করা বা আমাদেরকে খাট করে দেখা বা আমাদেরকে অপমান করা ব্যক্তিরা হচ্ছেন মূল্যহীন রাজনীতিবিদ ও কৌশলবিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat