×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৪-০৫
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

কসোভোর সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ভিজোসা ওসমানিকে রোববার আইনপ্রণেতারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন।পার্লামেন্ট স্পিকার গ্লুয়াক কনজুফকা এক ঘোষণায় বলেন, ৩৮ বছর বয়সী আইনের অধ্যাপক ভিজোসা ৮২টি ভোটের মধ্যে ৭১ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ভিজোসা ওসমানি বলেন, রাষ্ট্রকে জোরদার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো। আমি হবো সকলের প্রেসিডেন্ট।
তরুণীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে ভিজোসা আরো বলেন, কসোভো আজ এক নারী প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে। তরুণীরা যা চায় তা করার অধিকার তাদের রয়েছে।
তিনি তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সকল স্বপ্নই বাস্তবে রূপ নেবে।এদিকে ভিজোসাকে সমর্থন দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আলবিন কার্তি। দেশের দূর্বল অর্থনীতিকে চাঙ্গা এবং দেশটির প্রায় ৫০ শতাংশ বেকারত্ব দূর করা উভয়ের জন্য এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। এছাড়া কোভিড-১৯ মোকাবেলা ও টিকা সংগ্রহ এবং ভেঙেপড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধারও তাদের জন্যে অন্যতম চ্যালেঞ্জ।উল্লেখ্য, দেশটিতে করোনা ভাইরাসে এ পর্যন্ত ১ হাজার ৯’শ লোক মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat