×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৪-০৬
  • ১০২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১শ জন, এসময়ে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১শ’ জনের মধ্যে সিলেট জেলার ৮৩, সুনামগঞ্জের ১ ও হবিগঞ্জ জেলার ১৬ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৬ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১১ হাজার ১২৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৫ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৭৬ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে, মৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যু ২৯৩ জন। এরমধ্যে সিলেট জেলার ২২৫ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৫ জন, তারা সকলেই সিলেট জেলার বাসিন্দ। এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থতার সংখ্যা ১৬ হাজার ৪২৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ২৬৮, সুনামগঞ্জের ২ হাজার ৫৩৮, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন রয়েছেন।
অন্যদিকে, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯ জন, এ নিয়ে বর্তমানে মোট ২২৫ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে সিলেট জেলায় ২২০, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। অপরদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৭৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ৫শ’ জন, এরমধ্যে সিলেট জেলার ৪২৫, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজার জেলার ৭১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat