×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৪-২৩
  • ৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কের সোলাগাড়ী এলাকায় দিনের বেলায় চৌদ্দ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। উল্লাপাড়া মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম শুক্রবার বেলা সাড়ে এগারোটায় প্রেস ব্রিফিং এ তথ্যটি জানিয়ে আরো বলেন, আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র এই ডাকাতির এঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ডাকাতি ঘটনা ঘটে। এবং তাৎক্ষনিক থানায় অভিযোগ করলে থানা পুলিশ অভিযোগের পরপরই তিনজনকে গ্রেফতার করে। এছাড়া এদের কাছ থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার এবং ২টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করেছে।

গ্রেফতার হওয়া ডাকাত দলের ৩ জন হলো, উল্লাপাড়া বন্যাকান্দি গ্রামের মোফাজ্জল সরকারের ছেলে আব্দুল মান্নান (৩৬), কামারখন্দ উপজেলার চরটেংরাইল গ্রামের মজিবর প্রামানিকের ছেলে টুটুল (১৯) ও একই উপজেলার কর্তসুতি গ্রামের নুর হোসেনের ছেলে আব্দুস সালাম (৪৫)।
উল্লাপাড়ার ঘোষগাতীর মীর মোন্নাফ বাদী হয়ে ডাকাতি মামলাটি দায়ের করেছেন।

উল্লাপাড়া থানা ক্যাম্পাসে প্রেস ব্রিফিংয়ে মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, গতকাল বৃহস্পতিবার উল্লাপাড়া মীর ট্রাভেলস পরিচালিত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের কর্মচারী মোঃ আরিফুল ইসলাম সাজু ডাচ বাংলা ব্যাংকের হাটিকুমরুল শাখা , ও বোয়ালিয়া শাখা থেকে চৌদ্দ লাখ টাকা তুলে নিয়ে উল্লাপাড়ায় সিএনজি যোগে আসছিলেন।

নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া সোলাগাড়ি ব্রীজ এলাকায় দুটি মোটর সাইকেলে ও সিএনজিতে থাকা ডাকাত দলের সদস্য দেশিও অস্ত্রের মুখে তার কাছে থাকা ১৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। ডাকাত দলের সদস্যরা উপজেলার বড়হর এলাকায় ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা করার সময় মডেল থানা পুলিশ গ্রামের লোকজনের সহায়তায় তিনজন ডাকাতকে আটক করতে সক্ষম হলে বাকিরা পালিয়ে যায়। প্রেসব্রিফিংয়ে আরো জানানো হয় আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত বাকীদের গ্রেফতার ও ডাকাতি হওয়া বাকি টাকা উদ্ধারের জোড় চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat