×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৫-১১
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের বলেছেন, সড়কে শৃংখলা রক্ষায় সরকারকে আরো উদ্যোগী হতে হবে। অপরিকল্পিতভাবে লকডাউন দেয়ায় তা তেমন সফল হয়নি।
আজ সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাস ভবনে জাতীয় যুব সংহতি নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
জি.এম.কাদের আরো বলেন, সব কিছু চালু রেখে শুধু গণ পরিবহন বন্ধ করে সড়কে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সবাই ঈদের ছুটিতে বাড়ি ছুটেছেন, কয়েক গুণ বেশি খরচ করে অসহনীয় দুর্ভোগ সহ্য করে গন্তব্যে পৌঁছেছে সাধারণ যাত্রীরা। সড়কে শৃংখলা রক্ষায় সরকারকে আরো কার্যকরী উদ্যোগ নেয়া উচিত ছিল ।
জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরি শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat