×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৫-২০
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষ ভুল-ত্রুটির উর্ধ্বে নয়, একজন রোজিনারও ভুল হতে পারে, কিন্তু তিনি যাতে সুবিচার পান এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সেবিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
আজ রাজধানীর মিন্টু রোডে মন্ত্রী তার সরকারি বাসভবনে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন।
এর আগে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ নেতৃবৃন্দ তথ্যচুরির অভিযোগে আটক ও বিচারাধীন সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মন্ত্রীর কাছে তাদের স্মারকলিপি দেয়। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ নেতারাও এসময় একই দাবি জানায়।
মন্ত্রী বিষয়টিকে আবেগ দিয়ে না দেখে বাস্তবতার নিরিখে বিচারের জন্য তাদের অনুরোধ জানান।
বাংলাদেশ আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ডিআরইউ এবং বিএসআরএফ দুই সংগঠনের নেতৃবৃন্দের মূল দাবি হচ্ছে, ‘রোজিনা ইসলামের ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি নয়, একটি নিরপেক্ষ কমিটি গঠন। আমি এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।’
‘গতকাল (বুধবার) আমি বিস্তারিত বক্তব্য দিয়েছি, সেখানে বলেছি, সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সেজন্য আমি প্রথম থেকেই চেষ্টা করে এসেছি এবং আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে’ স্মরণ করিয়ে দেন ড. হাছান।
ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বিএসআরএফ সভাপতি তপন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat