×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৫-২৩
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

 পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ইসরাইলের সাথে কূটনৈতিক অবস্থানের পরিবর্তন করেনি বা দেশটিকে স্বীকৃতি দেয়নি।
বাংলাদেশের নতুন পাসপোর্টে ‘ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ বাক্যটি না থাকার প্রেক্ষিতে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা এখনো ইসরাইলকে স্বীকৃতি দেইনি। দেশটির প্রতি আমাদের অবস্থানেরও কোন পরিবর্তন হয়নি।
মোমেন বলেন, ইসরাইল সম্পর্কিত ওই শব্দগুলো পাসপোর্টে না থাকার অর্থ এই নয় যে দেশটির প্রতি আমাদের অবস্থানের পরিবর্তন ঘটিয়েছি। আমরা এখনো আমাদের আগের অবস্থানেই আছি (ইসরাইলকে স্বীকৃতি দেইনি)।
স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক মান বজায় রাখতেই নতুন পাসপোর্টে এই পরিবর্তন এসেছে। বিশ্বের কোন দেশের পাসপোর্টেই এ ধরনের শব্দ নেই।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন পাসপোর্ট বই ইস্যু করার সময় প্রায় ছয় মাস আগেই বিশ্বের অনেক দেশের পাসপোর্ট পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মোমেন আরো বলেন, জাতীয় পাসপোর্ট একটি দেশের নাগরিকের পরিচয় বহন করে। ওই দেশের পররাষ্ট্র নীতির সাথে পাসপোর্টের কোন সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat