×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৬-০৮
  • ১০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র বিভিন্ন স্তরের ১৩ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।চলতি বছরের গত মে মাসে ভালো ও প্রশংসনীয় কাজের জন্য এসএমপি’র আওতাধীন বিভিন্ন থানা ও দফতরে কর্মরত এ সকল পুলিশ কর্মকর্তাকে কাজের স্বীকৃতিস্বরূপ এসএমপি পুলিশের পক্ষে এ পুরস্কার ঘোষণা করেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মিডিয়া বি এম আশরাফ উল্লাহ তাহের মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে ‘বাসস’কে জানান, বিভিন্ন ক্যাটাগরি বিবেচনা করে প্রশংসনীয় কাজের জন্য ১৩ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কৃতরা হলেন, শ্রেষ্ঠ থানার এসি হিসেবে মোঃ মাইন উদ্দিন খান, এসি- দক্ষিণ সুরমা থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনর্চাজ) খান মুহাম্মদ মাইনুল জাকির হোসেন, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা। শ্রেষ্ঠ পরোয়ানা তামিল কারী অফিসার-এসআই (নিঃ) দেবাশীষ দেব, জালালাবাদ থানা। শ্রেষ্ঠ পরোয়ানা তামিল কারী অফিসার-এসআই (নিঃ) আশরাফুল সিদ্দিক, জালালাবাদ থানা। শ্রেষ্ঠ পরোয়ানা তামিল কারী অফিসার-এ এসআাই (নিঃ) রিমন খাঁন, এয়ারপোর্ট থানা। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার- এসআই(নিঃ) রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, দক্ষিন সুরমা থানা। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার- টিএসআই/(নিঃ) মোঃ আকবর হোসেন, ট্রাফিক বিভাগ এসএমপি। শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার এসআই (নিঃ) মো: মাহবুর আলম মন্ডল, মহানগর গোয়েন্দা বিভাগ এসএমপি। এছাড়া বিশেষ কার্যক্রমের উপর পুরস্কৃত হলেন অস্ত্র উদ্ধারে এসআই দীপন চন্দ্র সরকার, মোগলাবাজার থানা। এছাড়াও বিশেষ কার্যক্রমের ওপর পুরস্কৃত হন এসএম আবু ফরহাদ, কোতোয়ালি মডেল থানা, এসএমপি সিলেট। মোঃ শামসুদ্দোহা পিপিএম, অফিসার ইনচার্জ, মোগলাবাজার থানা। মোঃ আবুল হাসেম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত), দক্ষিণ সুরমা থানা। এস আই (নিঃ) মোহাম্মদ জহিরুল ইসলাম, কোতোয়ালি মডেল থানা, এসএমপি সিলেট।
এসএমপি’র কমিশনা মোঃ নিশারুল আরিফ এসএমপি’র সকল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান করোনা মহামারী প্রাদুর্ভাব থেকে বাঁচতে সকলকে নিরাপদ ও সচেতন করে তুলতে সরকার ঘোষিত নির্দেশনাবলী যথাযথভাবে মাঠ পর্যায় বাস্তবায়নে এসএমপি পুলিশ সচেষ্ট থেকে মাঠে কাজ করছেন, তিনি বর্তমান সময় মানবিক কাজে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat