×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৬-১১
  • ৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৬০তম দিনে মৃত্যু ১৩ হাজার ছাড়িয়েছে। আজ থেকে ৩০ দিন আগে ১১ মে মৃত্যু ১২ হাজার ছাড়ায়। ওইদিন মৃত্যুবরণ করেছিল ৩৩ জন।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৪৩ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৪ এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৬ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩০ ও নারী ১৩ জন।
গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪০ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৩২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ। গত ৩০ মে থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১১ জন এবং ষাটোর্ধ বয়সী ২৪ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ১১ জন, খুলনা বিভােেগ ৭ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৯ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৭৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ২৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ০১ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬১ লাখ ৪৪ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪৪ লাখ ৮১ হাজার ২৯২টি হয়েছে সরকারি এবং ১৬ লাখ ৬৩ হাজার ৪৮১টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। গতকাল পর্যন্তও শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৬১ জন। গতকালে চেয়ে আজ ২২৫ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন। আজ শনাক্ত বিবেচনায় সু¯’তার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ। গতকালও সুস্থতার একই হার ছিল।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৭৭৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৯ হাজার ৮৬৯ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৯২টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৫৩৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৯ হাজার ৪৪৭ জনের। গতকালের চেয়ে আজ ৯১২টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat