×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৬-১৫
  • ৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডীয় কর্তৃপক্ষ সন্ত্রাসবাদমূলক হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পিক-আপ ট্রাক ব্যবহার করে এক মুসলিম পরিবারের ওপর এ বর্বর হামলা চালানো হয়। এতে তারা সকলেই প্রাণ হারান। সোমবার প্রসিকিউটররা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
কর্তৃপক্ষ জানায়, আফজাল নামের এক ব্যক্তি তার পরিবারে চার সদস্য তার স্ত্রী, তাদের কিশোরী কন্যা এবং তার মাকে নিয়ে তাদের ওন্টারিও’র পার্শ্ববর্তী এলাকা লন্ডনে হাঁটার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এ সময় এক ট্রাক চালক এ পরিবারকে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর দিয়ে দ্রুত গতিতে তার গাড়ি চালিয়ে দেয়।
খবরে বলা হয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী চারজনকে হত্যা করায় ২০ বছর বয়সী নাথানিয়েল ভেল্টম্যান নামের এ ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে গত সপ্তাহে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাক চাপা দেয়ার এ ঘটনাকে ‘সন্ত্রাসী’ কর্মকান্ড হিসেবে অভিহিত করে এ কাপুরুষোচিত হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat