×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৬-২২
  • ৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পরবর্তী ধাপে সাড়ে ৫ কোটি কোভিড ভ্যাকসিন বরাদ্দের  পরিকল্পনার  ঘোষণা দিয়েছে সোমবার । বিশ্বের যে সব দেশে করোনা টিকার ব্যাপক ঘাটতি রয়েছে সে সব দেশে এ টিকা পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। খবর এএফপি’র।
এই বরাদ্দ তাদের নিজস্ব ভ্যাকসিন সরবরাহ থেকে ৮ কোটি ডোজ দেয়ার ব্যাপারে করা ওয়াশিংটনের প্রাথমিক প্রতিশ্রুতি পূর্ণ করা হবে। স্বল্প ও মধ্য-আয়ের দেশগুলোর জন্য ফাইজারের ৫০ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের প্রতিশ্রুতির প্রাক্কালে এমন ঘোষণা দেয়া হলো।
সাড়ে ৫ কোটি ডোজের মধ্যে ৪ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন (৭৫ শতাংশ) কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। বাকি ১ কোটি ৪০ লাখ ডোজ ভ্যাকসিন (২৫ শতাংশ) যুক্তরাষ্ট্রের বিবেচনায় অগ্রাধিকার পাওয়া গ্রাহকদের সাথে শেয়ার করা হয়।
ভ্যাকসিনগুলো কোভ্যাক্সের সাথে শেয়ার করা হচ্ছে। শেয়ার করা এসব ভ্যাকসিনের মধ্যে রয়েছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ানের জন্য ১ কোটি ৪০ লাখ, ভারত ও বাংলাদেশসহ এশিয়াকে দেয়া ১ কোটি ৬০ লাখ এবং আফ্রিকান ইউনিয়নের সাথে সমন্বয় করে দেয়া আফ্রিকার ১ কোটি ডোজ ভ্যাকসিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat