×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৩
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর বিধিনিষেধের আজ শনিবার তৃতীয় দিন চলছে।লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।
বিধিনিষেধের আগের দুই দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা জরিমানা করা হয় এবং দ্বিতীয় দিনে সারা দেশে র‌্যাবের ১৬৬টি টহল এবং ১৪৫টি চেকপোস্ট বসানো হয়। এছাড়া র‌্যাব সারাদেশে ৫৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ভ্রাম্যমাণ আদালতে ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করা হয়।র‌্যাব সদর দফতর জানিয়েছে, চলমান বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধিতে সারাদেশে মাঠে রয়েছে র‌্যাব।করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে বৃহস্পতিবার ১ জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ।জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও বলা হয়। বন্ধ রয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat