×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৭-০৩
  • ৯১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবশেষে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউডের জনপ্রিয় নায়ক আমির খান এবং কিরণ রাও। আজ শনিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেদের বিচ্ছেদের কথা জানান এই দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তারা লিখেছেন, দীর্ঘ ১৫ বছরের এই সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।
তারা আরও জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের উপর কোনওভাবেই পড়বে না। আমরা দুজনেই আজাদকে বড় করে তুলব। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজ করব। আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ আমাদের পাশে সব সময় থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছা চাই। এই বিবাহবিচ্ছেদকে কখনই শেষ হিসেবে নয়, বরং নতুন শুরু হিসেবে দেখার অনুরোধ করছি।
২০০২ সালে আমির তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। তারপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়েও করেন আমির। লগান ছবির শুটিং ফ্লোরেই কিরণ রাওয়ের সঙ্গে আমিরের আলাপ। এই ছবিতে কিরণ রাও ছিলেন সহপরিচালক। আমির ও কিরণের একটি সন্তানও রয়েছে। ২০১১ সালে সারোগেসির মধ্যে দিয়ে বাবা হন আমির খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat