×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-১২
  • ১০৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব এবং সংস্কৃতি কর্মীদের বিষয়ে আন্তরিক।  
প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহ জেলার কর্মহীন ১শ’ ৫ জন অসচ্ছল সংস্কৃতি কর্মীর মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন। 
তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারির কারণে চলমান কার্যক্রমের  অংশ হিসেবে সংস্কৃতি সেবীদের মাঝে দ্বিতীয় দফায় আর্থিক অনুদান দেয়া হচ্ছে। 
গত বছর দেশের কর্মহীন হয়ে পড়া ১০ হাজারের বেশি সংস্কৃতি সেবিকে এক কালীন ৪ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ বছরও এ কার্যক্রম অব্যাহত রয়েছে। 
কে এম খালিদ আরো বলেন, ময়মনসিংহকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য বিভিন্ন পরিকল্পনা  গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে জেলা জিমনেসিয়ামের সম্মুখে মুক্তমঞ্চ নির্মাণ করা হয়েছে। জয়নুল আবেদীন সংগ্রহশালা ঘিরে সাংস্কৃতিক বলয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রকল্পের সমীক্ষা চলমান রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। 
ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নাসরিন সুলতানা, জেলা কালচারাল অফিসার মো. হামিদুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ১শ’ ৫ জন সংস্কৃতি কর্মীর মধ্যে ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে। সরাসরি ১২ জনের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat