×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৭-১৩
  • ৯৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনায় ৫৪০ জন সংক্রমিত হয়েছেন, এসময় মৃত্যুবরণ করেছেন ৫ জন।স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে করোনা ভাইরাসে সংক্রমিত ৫৪০ জনের মধ্যে সিলেট জেলার ৩১৪, সুনামগঞ্জ ২৫, হবিগঞ্জ ৭৬ ও মৌলভীবাজার জেলার ১২৫ জন রয়েছেন। 
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত একদিনে বিভাগের মধ্যে মোট ১ হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৪০ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৫৮ জনে। 
এদিকে গত একদিনে মৃত ৫ জনের মধ্যে সিলেট জেলার ৪ জন ও  হবিগঞ্জের ১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট ৫৩৪ জন মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১২ জন। এ পর্যন্ত বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২৫ হাজার ৩৭৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat