×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৭-১৪
  • ৯১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামী মো. আবদুল আউয়াল খানকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আউয়ালের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বিভাগ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আজ এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
২০০৭ সালের ১৬ জুলাই ভোর ৪টার দিকে আউয়ালের স্ত্রী নার্গিস খুন হন। এ ঘটনায় নার্গিসের বাবা অজ্ঞাত পরিচয়দের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ স্বামী আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
বিচার শেষে ২০০৮ সালের ২০ আগস্ট গাজীপুর জেলা ও দায়রা জজ  আদালত তাকে মৃত্যুদন্ড দিয়ে রায় দেন। পরে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আপিল করেন আসামি আউয়াল। শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্ট মৃত্যুদন্ড বহাল রাখেন। পরে জেল আপিল করেন আউয়াল।
এডভোকেট হেলাল উদ্দিন মোল্লা গণমাধ্যমকে জানান, এ হত্যার ঘটনায় কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না। স্বামীর কোনো স্বীকারোক্তিও ছিল না। তাছাড়া ঘটনার দিন স্বামী বাসায় ছিলেন না। তিনি ব্যবসার কাজে বাজারে ছিলেন। শুনানি শেষে আজ আপিল বিভাগ আউয়াল খানকে খালাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat