×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৭-১৮
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তেল সমৃদ্ধ কুয়েতে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য আরো অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য ‘সাউথ- সাউথ ফিন্যান্স ডেভলপমেন্ট’ ফোরাম গঠনের জন্য কুয়েতের প্রতি আহবান জানিয়েছেন।
শুক্রবার তাসখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এ অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। 
বৈঠকে ড. মোমেন আরো বেশী সংখ্যক বাংলাদেশী দক্ষ কর্মী নিয়োগের জন্য কুয়েতের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি সেখানে বাংলাদেশের শান্তিরক্ষা সেনাদের অবস্থান অব্যাহত রাখার আশ্বাস দেন।  
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কুয়েত উন্নয়ন তহবিলের আওতায় ঢাকাকে সহায়তা করার প্রস্তাব দেন।
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য মানবাধিকার কমিশনের প্রস্তাবে সমর্থন জানানোর জন্য ড. মোমেন কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা যে পর্যায়ে বিরাজ করছে তাতে উভয় মন্ত্রীই সন্তোষ প্রকাশ করেন। 
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করার এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন।
তিনি ভ্রাতৃপ্রতীম দুটি দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠান, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশের সহায়তা ও সহযোগিতা চেয়েছেন। 
করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হলে দুই নেতা পরস্পরের দেশ সফর করারও ইচ্ছা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat