×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৭-৩০
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কঠোর লকডাউন উপেক্ষা করে মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন । স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গরুর হাট লাগানোর অপরাধে হাট কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । জরিমানা করেও আটকানো যাচ্ছে না তাদেরকে।
এছাড়াও অলিগলিতে কমেনি জনসমাগম । নেই স্বাস্থ্যবিধি মানার বালাই । চলছে অটোরিকশা, ইজিবাইক, সিএনজি আর মোটরসাইকেল । পৌর শহরের ব্যবসায়ীরা সার্টার অর্ধেক খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার দুপুর পর্যন্ত উল্লাপাড়া পৌর শহরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ও পৌর এলাকার গ্যাস লাইনে গরু ছাগলের হাট লাগানোর অপরাধে ভ্রাম্যমান আদালত ০৯টি মামলায় গরুর হাট কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা ও অপর ০৮ জনকে ৪৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইসরাত জাহান।
উল্লাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইসরাত জাহান জানান, সকাল ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত উল্লাপাড়ার পৌর শহরে ও গ্যাস লাইনের গরু ছাগলের হাটে অভিযান পরিচালনা করা হয় । এ সময় ০৯টি মামলায় ০৯ জনকে সর্বমোট ২৪ হাজার ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। অপ্রয়োজনে যারা অটোরিক্সা নিয়ে বাইরে বের হয়েছে তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হয় । প্রশাসন থেকে নানাভাবে মানুষকে ঘরে থাকতে বলা হলেও অধিকাংশ মানুষ বিধিনিষেধ মানছেন না।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভুমি)র সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
গত বৃহস্পতিবার পর্যন্ত উল্লাপাড়া উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬০ জন এবং শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৩ জন । এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ আলামিন হোসেন সহ মোট ২৮ জন কোভিডে-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat