×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-০৮
  • ৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ রোগীর চিকিৎসায় নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে স্থাপিত লিক্যুইড অক্সিজেন ট্যাংকটি উদ্বোধন করা হয়েছে। আজ বেলা আড়াইট্য়া ৬ হাজার লিটার তরল অক্সিজেন ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংকটি উদ্বোধন করেন নিজাম উদ্দিন হাজারী এমপি। 
উদ্বোধনের পূর্বে  আলোচনায় নিজাম উদ্দিন হাজারী বলেন, বাংলাদেশ অভ্যূদ্বয়ের পেছনে জাতির পিতা বঙ্গবন্ধুর নিত্য সহযোগী ছিলেন বঙ্গমাতা। আজ তাঁর জন্মবার্ষিকী স্মরণীয় করতে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের নামে এই লিক্যুইড অক্সিজেন ট্যাংকটি নামকরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান,  সিভিল সার্জন ডা. রফিকুস সালেহীন, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, বিএমএ ফেনী সভাপতি সাহেদুল ইসলাম কাওসার প্রমুখ।
কোভিড-১৯ রোগীর চিকিৎসায় নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ বিকল্পহীণ উল্লেখ করে হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, হাসপাতালে প্রতিদিন ২০ লাখ ৬০ হাজার লিটার অক্সিজেন প্রয়োজন হয়। ৬ হাজার লিটার তরল অক্সিজেন ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংকটি একবার পূর্ণ করলে ৫০ লাখ লিটার অক্সিজেন পাওয়া যায়।
এটি চালু হওয়ায় হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সেবা নিশ্চিত করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat