×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৮৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুুমিল্লা (দক্ষিণ), জেলার মনোহরগঞ্জ উপজেলায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে মনোহরগঞ্জে ৩১ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের রোগীদের একযোগে অক্সিজেন দেওয়া সম্ভব হবে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মনোহরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী প্রমুখ। 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী  বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ চালু করায় ৬ হাজার ৮শ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন সর্বমোট ৩৯টি সিলিন্ডার দিয়ে একসঙ্গে সব রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। সব মিলিয়ে এ সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কন সেন্ট্রেটর কোভিড-১৯ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat