×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৮-১৩
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট সারাদেশে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হবে।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে : দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে । ১৫ আগস্ট রবিবার বাদ যোহর দেশের সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
১৫ আগস্ট সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে ১০০ বার কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।এদিন সকালে ৫০ টি মডেল মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ জামে মসজিদ এবং রাজশাহীর হেতেম খাঁ মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিস্থলে ১৫ আগস্ট সকালে ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে ১০০ বার কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া বনানী কবরস্থানেও বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
ইসলামিক মিশন কর্তৃক ১৫ আগস্ট দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিক মিশনের ৫০ টি শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
১৫ আগস্ট  ইসলামিক ফাউন্ডেশনের ৮ টি বিভাগীয় ও ৬৪ টি জেলা কার্যালয়, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্রে কোরআন খতম ও বিশেষ দোয়া এবং ৪৬৪ টি উপজেলা মডেল রিসোর্স সেন্টারে বিশেষ দোয়া করা হবে।   
বিরাজমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় জুম অ্যাপস-এর মাধ্যমে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শিরোনামে আলোচনা সভা আগস্ট মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।
এছাড়া মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্রসমূহে ১৫ আগস্ট বিশেষ আলোচনা সভা ও দোয়ার ব্যবস্থা করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে তাঁর  জীবন ও কর্ম সম্পর্কিত স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে।
ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইমাম প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ২৬ টি গ্রন্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।
অগ্রপথিক ও সবুজপাতা পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ
ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা অগ্রপথিক ও সবুজপাতা এ উপলক্ষ্যে বিশেষ সংখ্যা প্রকাশ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat