×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-১৩
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এ দেশের প্রকৃত ইতিহাস মুছে ফেলতে চেয়েছে। কেউ যেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত না করতে পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। 
বৃহষ্পতিবার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ অনুষ্ঠানে ‘আগামীর বাংলাদেশ ও মুজিবচর্চার  প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। 
ফরহাদ হোসেন বলেন, যারা কখনোই এদেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। তারা ’৭৫ এর পনেরোই আগস্টের পর এ দেশের মানুষের মন থেকে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। তারা বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। এখনো অনেকেই সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর এ ধরনের বিকৃতি না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। 
অনুষ্ঠানে ইতিহাসবিদ ও বিশিষ্ট লেখক মুনতাসীর মামুন বলেন, বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। শুধু অর্থনৈতিক নয় বরং সামাজিক-রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছে। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। 
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat