×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-১৪
  • ১০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মেহেরপুরে ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালিত হবে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসনের নেয়া কর্মসূচির মধ্যে আছে- ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি,স্বায়ত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে বিধি মোতাবেক জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক আর্পণ। ১০ টায় ভার্চুয়াল প্লাটফর্মে শিশুদের চিত্রাংকন, চিত্র প্রদর্শনী, কবিতা পাঠ, হামদ-নাত প্রতিযোগিতা। সাড়ে ১১ টায় আলোচনাসভা ও দোয়া মাহফিল। এছাড়া সুবিধাজনক সময়ে সেচ্ছায় রক্তদান কর্মসূচি, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সকল শিক্ষা প্রতিষ্ঠনে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ আলোচনাসভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল।
৩১ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি অনুসরন করে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat