×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-১৪
  • ৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মাত্র ৩ রানের জন্য কিংস্টন টেস্টে সেঞ্চুরি পেলেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রার্থওয়েট। তার সেঞ্চুরি না পাবার দিনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনই লিড নিলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২১৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৫১ রান করেছে ক্যারিবীয়রা। ২ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
কিংস্টন টেস্টের প্রথম দিনই অলআউট হয় পাকিস্তান। জবাবে দিন শেষে ২ রানে ২ উইকেট হারিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ।
অধিনায়ক ব্র্যাথওয়েট ১ ও রোস্টন চেজ শুন্য রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন চেজ ২১ রানে থামেন। মিডল-অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান জার্মেই ব্ল্যাকউড ২২ ও কাইল মায়ার্স রানের খাতা খোলার আগেই  আউট হলে  ১০০ রানেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর ষষ্ঠ উইকেটে ৯৬ রান যোগ করেন ব্র্যাথওয়েট ও সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। টেস্ট ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরি তুলে ফিরেন হোল্ডার। তবে সেঞ্চুরির দিকেই হাটচ্ছিলেন ব্র্যাথওয়েট। কিন্তু ব্যক্তিগত ৯৭ করে রান আউটের  ফাঁদে তিনি। তার ২২১ বলের ইনিংসে ১২টি চার ছিলো। তবে দলকে লিড এনে দিয়েই আউট হন ব্র্যাথওয়েট।
দলীয় ২২১ রানে ব্র্যাথওয়েটের আউটের পর ফিরেন কেমার রোচ। ১৩ রান করেন তিনি। দিন শেষে জসুয়া ডি সিলভা ২০ ও জোমের ওয়ারিকান ১ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের মোহাম্মদ আব্বাস ৩ ও শাহিন শাহ আফ্রিদি ২ উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat