×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-১৯
  • ৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)  অব্যবহৃত জায়গায় আয়বর্ধক প্রকল্প দ্রুত বাস্তবায়নে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল মনসুর ফয়জুল্লাহকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। 
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে আজ সকালে টাইগারপাসস্থ চসিক ভবনের মেয়র দপ্তরে বিএমডিএফ’র এমডি অনুরোধ সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ অনুরোধ করেন। সাক্ষাতকালে বিশ্বব্যাংকের প্রণোদনায় ও বিএমডিএফ’র সার্বিক ব্যবস্থাপনায় নগরীতে সদ্যনির্মিত দক্ষিণ আগ্রাবাদ মাল্টিস্টোরিড কমার্শিয়াল কমপ্লেক্স ও ফইল্যাতলী মাল্টি স্টোরিড কিচেন মার্কেটের সম্পাদিত কাজের বিষয়ে মেয়রকে অবহিত করেন মনসুর ফয়জুল্লাহ। 
মেয়র কাজের গুণগত মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আরো উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেয়ার জন্য অনুরোধ জানান। 
তিনি বলেন, বিশ্বব্যাংক আমাদের উন্নয়নের অংশীদার। বিএমডিএফ’র মাধ্যমে যে কাজগুলো সম্পাদিত হয় তাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নানাভাবে উপকৃত হয়। তিনি নগরীর বিবিরহাটে চসিকের যে দুই একর জায়গা আছে সেখানে বিএমডিএফ কর্তৃক মোটর পার্টস মার্কেট নির্মাণ প্রতিষ্ঠান করলে চসিক যেমন উপকৃত হবে, অন্যদিকে বিএমডিএফ’রও একটি বড়ধরনের নাগরিক সেবার সুযোগ সৃষ্টি হবে বলে অভিমত ব্যক্ত করেন। 
মেয়রের আহ্বানে সাড়া দিয়ে বিএমডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক আগামী দুই-এক সপ্তাহের মধ্যে বিবিরহাটের জায়গাটি পরিদর্শনের জন্য বিশেষ টিম পাঠিয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে মেয়রকে আশ্বাস দেন। মেয়র নগরীতে চসিকের যে সব জায়গা খালি পড়ে আছে, সেসব জায়গার ওপর ছোট ছোট প্রকল্প দ্রুততার সাথে গ্রহণ করে চসিকের আয় বৃদ্ধির ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। 
এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, উপ-প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দীন, বিএমডিএফ’র কোম্পানি সচিব নাসির উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat