×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-২০
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়াশিংটনে ক্যাপিটল হিলে বৃহস্পতিবার এক ব্যক্তির বোমা হামলার হুমকির কয়েক ঘন্টা পরে ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে ট্রাম্প পন্থীদের হাঙ্গামায় দীর্ঘ অচলাবস্থার পর এই বোমা হামলার হুমকির ঘটনা আইন প্রণেতাদের বিচলিত করেছে। 
এ ঘটনায় ব্যাপক পুলিশী তৎপরতা শুরু হয়। রাজনৈতিক উত্তাপের মধ্যে কয়েক মাস ধরে সতর্ক থাকার পর যুক্তরাষ্ট্রের রাজধানীতে বোমা হামলার এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
সন্দেভাজন এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে কতৃপক্ষ দক্ষিণপন্থী উগ্রবাদী হিসাবে শনাক্ত করেছে। নর্থ ক্যারোলিনার ফ্লয়েড রে রোজবেরি একটি ট্রাক থেকে সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করে মার্কিন সরকারের আফগানিস্তান নীতির সমালোচনা করে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘বিপ্লবের’ ঘোষণা দেয়। 
তিনি আরো জানান ওয়াশিংটনে আরো ৪টি বোমা পেতে রাখা হয়েছে পুলিশ তার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে বোমার বিষ্ফোরণ ঘটানো হবে। 
নিরাপত্তা কর্মকর্তা এবং এফবিআই এজেন্টরা গোটা এলাকা ঘিরে ফেলে এবং ট্রাকের চালকের সঙ্গে আলোচনায় তিনি পুলিশকে জানান যে, এই ব্যক্তির হাতে একটি ডিটোনেটর ছিল বলে মনে হয়েছে। এর পর হঠাৎ চার ঘন্টার নাটকীয় পরিস্থিতির অবসান ঘটে। হুমকিদাতা ব্যক্তি গাড়ি থেকে নেমে আত্মসমর্পণ করে। পুলিশ এই ব্যক্তিকে তাদের হেফাজতে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat