×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৮-২২
  • ৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মত ইংল্যান্ডে  আয়োজিত ক্রিকেটের নতুন ফরম্যাট ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ পুরুষ বিভাগে  চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। আর নারীদের শিরোপা জিতেছে ওভাল ইনভিন্সিবলস।
গতরাতে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে সাউদার্ন ব্রেভ ৩২ রানে হারিয়েছে বার্মিংহাম ফিনিক্সকে। একই ভেন্যুতে অনুষ্ঠিত নারীদের ফাইনালে ওভাল ইনভিন্সিবলস ৪৮ রানে হারিয়েছে সাউদার্ন ব্রেভকে। 
শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বার্মিংহাম ফিনিক্স। ব্যাট হাতে খেলতে নেমে ১০০ বল খেলে ৫ উইকেটে ১৬৮ রানের বড় সংগ্রহ দাড় করায় সাউদার্ন ব্রেভ। 
দলের পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ ৬১ রান করেন আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিং। তার ইনিংসে ২টি চার ও ৬টি ছক্কা ছিলো। এছাড়া ইংল্যান্ডের রস হোয়াইটলি  ইনিংসের শেষদিকে ১৯ বলে ৪টি করে চার ও ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন। 
বল হাতে বার্মিংহাম ফিনিক্সয়ের নিউজিল্যান্ডের খেলোয়াড় এডাম মিলনে ২০ বল করে ৮ রানে ২ উইকেট নেন। 
জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে সুুবিধা করতে পারেনি বার্মিংহাম ফিনিক্স। সাউদার্ন ব্রেভের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০০ বল খেলে ৫ উইকেটে ১৩৬ রান করতে পারে বার্মিংহাম ফিনিক্স। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ৪৬ ও মঈন আলি ৩৬ রান করেন। 
নারীদের ফাইনালে প্রথমে ব্যাট করে ১০০ বল খেলে ৬ উইকেটে ১২১ রান করে ওভাল। জবাবে ইনিংসের ২ বল বাকি থাকতেই ৭৩ রানে গুটিয়ে যায় ব্রেভ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat