×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-২৩
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রীসের ইভিয়া দ্বীপের দক্ষিণাংশে সোমবার ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে অনেক দমকল কর্মী কাজ করছে। তাদের কাজে সহায়তা করতে বিমানের সাহায্যে আকাশ থেকে পানি ফেলা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে দাবানলে ব্যাপক ক্ষতির দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখানে এ দাবানল ছড়িয়ে পড়লো। খবর এএফপি’র।
এথেন্স নিউজ এজেন্সি জানায়, ফিগিয়া গ্রামের কাছে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সেখানের পার্শ্ববর্তী দু’টি এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দাবানল ক্রমেই উপকূলীয় পর্যটন গ্রাম মরমারির দিকে ধেয়ে আসছে। ফলে সেখানের কর্তৃপক্ষ প্রয়োজন হলে লোকজনকে সরিয়ে নিতে নৌযান প্রস্তুত রেখেছে।
গ্রীক ফায়ার ব্রিগেড  জানায়, দমকল বাহিনীর ২০ টি গাড়ি, আকাশ থেকে পানি ফেলার তিনটি বিমান ও দু’টি হেলিকপ্টারের সাহায্যে ৪৬ দমকল কর্মী আগুন নিয়স্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছে।
কর্তৃপক্ষ মরমারি উপকূলে নৌকা প্রস্তুত রেখেছে। ইভিয়া রাজধানী এথেন্সের উত্তরপূর্বে অবস্থিত।
সোমবার গ্রীসের অনেক এলাকার জন্য দাবানল ‘অতি উচ্চ ঝুঁকিপূর্ণ’ হতে পারে বলে রোববার ঘোষণা দেয় দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat