×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বিশ্বে বঙ্গবন্ধুর মতো একজন নেতা খুঁজে পাওয়া দুস্কর। 
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন জাতির বড় সম্পদ। অনেক রাজনীতিক দেখেছি, কিন্তু স্বাধীনতা সংগ্রাম, দেশপ্রেম কিংবা রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর সাথে তুলনা করার মতো একজনও নেই। 
মোস্তাফা জব্বার আজ বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড আয়োজিত এক ভার্চূয়্যাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জগদীশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মুস্তফা সারওয়ার ।
অন্যান্যের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার. বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: শাহাদাৎ হোসেন অনুষ্টানে বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, ১৯৪৮ সাল থেকে ১৯৭০ সালের নির্বাচন পর্যন্ত আন্দোলন-সংগ্রামের পথ-বেয়ে একাত্তরের জনযুদ্ধ ছিলো পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি বলেন, শুধু তাই নয়, বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত  সাড়ে তিন বছরের শাসনকালে বঙ্গবন্ধু উপগ্রহ ভূ-কেন্দ্র স্থাপন থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা জাতীয়করণসহ বাংলাদেশের ভবিষ্যতের ঠিকানা নির্ধারণ করে দিয়ে গেছেন।
বঙ্গবন্ধুর মতো দূরদর্শী রাজনীতিবিদ ও রাষ্ট্র নায়ক যুগে যুগে আসেন না উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশের ভিত্তি হিসেবে টিএন্ডটি বোর্ড গঠন, বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র প্রতিষ্ঠা,আইটিইউ, ইউপিইউ’র সদস্যপদ অর্জন, এমনকি খুলনার ক্যাবল শিল্প প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর হাত ধরেই হয়েছে। 
তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
মূল প্রবন্ধে বলা হয়, বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনায় কেবল বিপথগামী কয়েকজন সৈনিকই জড়িত ছিলো না, এর সাথে তৎকালিন উপর মহলের কর্তারাও কোন না কোন ভাবে ছিল জড়িত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat