×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-০১
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি’র চট্টগ্রাম শাখা স্থাপনের জন্য ১ একর জমি ব্যবহারিক ভিত্তিতে তাদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ।  বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ বিষয়ক দলিলে স্বাক্ষর করেন।  তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এবং মো: মকবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।
বিটিভি চট্টগ্রামের ১০ একরের মধ্যে ১ একর জমি এফডিসিকে ব্যবহারিক কাজে দেবার জন্য বিটিভিকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে এফডিসির একটি স্থাপনা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আনন্দ ও উৎসাহের। চলচ্চিত্রের শ্যুটিং স্পট এবং অন্যান্য স্থাপনা নির্মাণে পরিবেশ ও প্রকৃতি রক্ষা এবং নান্দনিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। আর এই জমি হস্তান্তরের উদ্দেশ্য সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat