×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী  মো. জাকির হোসেন বলেছেন, ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের বর্ণ শেখার সঙ্গে স্কিলড ট্রেনিং যুক্ত করে আরো কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে। 
আজ বুধবার রাজধানীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২১ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে আমাদের শিক্ষার্থীদের আরো  দক্ষ  ও যোগ্য করে গড়ে তুলতে হবে। এটি আরো ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। 
তিনি বলেন, বাংলাদেশ সাক্ষরতায় অনেক এগিয়ে  গেছে, কিন্তু কিছু  প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের অনৈতিক কর্মকান্ডের ফলে সাক্ষরতার সুফল ব্যাহত হচ্ছে। 
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, অতিরিক্ত সচিব (বিদ্যালয়) রতন চন্দ্র পন্ডিত বক্তৃতা করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat