×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১৩
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির অতন্ত্রপ্রহরী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা।
‘বঙ্গবন্ধু’র দুইকন্যা অতন্দ্র প্রহরীর মতো আমাদের দেশকে রক্ষাকবচ হয়ে রক্ষা করেন । বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত যাদের হেফাজতের দায়িত্ব আমাদের,তারাই আমাদের হেফাজত করছেন’ বলেন তিনি। মুরাদ হাসান  আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন উপলক্ষে সচিবালয় নিজ অফিসকক্ষে কেক কেটে উদাপন করেন । পরে তাঁর দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সহকারী সচিব মোঃ রাশেদুল হাসান।
তিনি বলেন,বাঙালির আপামর জনসাধারণের প্রিয় ‘ছোট আপা’ শেখ রেহানা ছায়া হয়ে, আলো হয়ে, পরামর্শ দিয়ে প্রতিনিয়ত আগলে রাখছেন বোন শেখ হাসিনাকে। বঙ্গবন্ধু’র জেষ্ঠ্যকন্যা দেশরতœ শেখ হাসিনা এবং কনিষ্ঠকন্যা শেখ রেহানার মধ্যে বয়সে ছোট-বড় হলেও তাঁরা অভিন্নসত্তা, বিনিসুতার মালায় গাঁথা তাঁরা দু’টি বোন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সকল আশার বাতিঘর তাঁরা দুইবোন। এই জাতিরাষ্ট্রের জন্য তাঁরা আশা-ভরসার জায়গা । দেশের একজন নাগরিক, মুজিব আদর্শের সৈনিক ও একজন রাজনীতিবিদ হিসেবে দোয়া, মহান রাব্বুল আল-আমীন যেন বঙ্গবন্ধু’র রেখে যাওয়া দুই আমানতকে রক্ষা করেন, তাঁদের সুস্থ ও নিরাপদ রাখেন যাতে তাঁরা আমাদেরকে হাজারবছর নেতৃত্ব দিতে পারেন।’
অনুষ্ঠানে তথ্য সচিব মোঃ মকবুল হোসেনসহ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদুৎ বড়ুয়া, ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ নাঈম ও সামিউল আলম সামীসহ প্রতিমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat