×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৯-১৩
  • ৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় দেশের  বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩২১ জন রোগী ভর্তি হয়েছে ।এর মধ্যে রাজধানী ঢাকায় ২৪৬ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৭৫ জন।
আজ  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (১২ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো সর্বশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত  ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৪ হাজার ২২১ জন রোগী ভর্তি হয়েছেন।  একই সময়সীমায় হাসপাতাল থেকে সেবা  এবং  ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার  ৮৯৬ জন।
তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১ টি হাসপাতালে এক হাজার ৮০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৯১ জন ভর্তি রয়েছে। এই সময়ে  মোট মৃত্যুর সংখ্যা ৫৪ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat