×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-১৪
  • ১৩০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

৩৭২টি কারখানা ও সিএনজি স্টেশন আসছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আইপি ক্যামেরার আওতায়। আজ সোমবার সকাল ৯ টায় সিএনজি স্টেশনে আইপি ক্যামেরা স্থাপন বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে পদুয়ার বাজার পর্যন্ত স্থাপিত ২০টি সিএনজি স্টেশন আইপি ক্যামেরা স্থাপন করা হয়। কুমিল্লা চাঁপাপুর বাখরাবাদ গ্যাস অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, মহা-ব্যবস্থাপক প্রকৌশলী মো. আবুল বাশার, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রাজ্জাক, উপ-মহাব্যবস্থাপক মোস্তফা মাহির প্রমুখ।
এ বিষয়ে উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ৬ জেলার বাকী ৭১ সিএনজি স্টেশন দ্রুত আইপি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া ১৮৯টি শিল্পকারখানা, ১৪টি বিদ্যুত কেন্দ্র, ৭৮টি ক্যাপটিপ পাওয়ার পর্যায়ক্রমে আইপি ক্যামেরার আওতায় আনা হবে। এতে অফিসে বসে ওই সব প্রতিষ্ঠানের গ্যাস মিটার পর্যবেক্ষণ করা যাবে। যাতে মিটার টেম্পারিং ও অগ্নিকান্ডের ঝুঁকি কমানো যাবে। এতে জনবলের প্রয়োজনও কম হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat