×
ব্রেকিং নিউজ :
অপ্রত্যাশিত প্রত্যাবর্তনকেই ক্যারিয়ার পুনরুত্থানের কারণ মানছেন নাওয়াজ মালাইকার রেস্তোরাঁয় এক প্লেট খিচুড়ির দাম ৭৫০, এক বোতল পানি ৪৭৫ টাকা! দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব
  • প্রকাশিত : ২০২১-০৯-১৮
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
আজ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,     ‘ভ্রমণ-পিপাসু বাংলাদেশী পর্যটকদের জন্য ইউএস-বাংলা সপ্তাহে চারদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।’ পর্যটকদের পাশাপাশি, এই সরাসরি ফ্লাইটের মাধ্যমে মালদ্বীপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ-দিনের আশাও পূর্ণ হবে।
বাংলাদেশে বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মালিতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ বিমান পরিচালনা করবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ১৪টি বিমান রয়েছে। এগুলোর মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০এস এবং ৭টি নতুন এটিআর ৭২-৬০০এস রয়েছে।
বর্তমানে, ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই, মাসকাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই ও গুয়াংঝৌয়ের সাথে ফ্লাইট পরিচালনা করছে। তবে মহামারির কারণে কোলকাতা ও ব্যাংককের সাথে তাদের ফ্লাইট অস্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
এয়ারলাইন্সের ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে কলম্বো, জেদ্দা, রিয়াদ ও দাম্মামের সাথে শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালু করা হবে। আন্তর্জাতিক রুট ছাড়াও ইউএস-বাংলা বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat