×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-১৯
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রথম থেকেই জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন মডেল-অভিনেত্রী দিব্যা আগরওয়াল। দর্শকের ভোটে দিব্যাই হলেন বিগ বস ওটিটির প্রথম বিজয়ী। এদিন তার হাতে বিগ বসের ট্রফি তুলে দেন সঞ্চালক করণ জোহার, সঙ্গে নগদ পঁচিশ লক্ষ টাকা। দ্বিতীয় স্থান পান নিশান্ত ভাট এবং তৃতীয় স্থানে আছেন শমিতা শেঠি।
ফিনালের মাঝেই টাকায় ভরা স্যুটকেস নিয়ে শো ছেড়ে বেরিয়ে যান প্রতীক সহেজপাল। বিগ বস ১৫-র প্রথম নিশ্চিত প্রতিযোগী ঘোষণা করা হয় প্রতীককে। পাশাপাশি বিগ বস ওটিটি-র বিজয়ী দিব্যা আগারওয়াল সরাসরি জায়গা করে নেন বিগ বস ১৫ প্রতিযোগিতায়। পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ করেছেন রাকেশ বাপাট।
এবছরই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয় ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। শনিবার সেই শোয়ের গ্রান্ড ফিনালেতে ছিল নানা চমক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া জিসুজা। প্রথমদিন থেকেই আলোচনার শীর্ষে ছিল এই শো। এই শোয়ের বিশেষ চমক ছিল কানেকশন। একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার খেলায় সত্যি সত্যিই একে অপরের প্রেমে পড়ে যান রাকেশ ও শমিতা, এমনটাই খবর। শনিবার শেষ হল ওটিটির পর্ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat