×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৯-২১
  • ৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, লেকসিটি হাউজিং সোসাইটিতে সদস্য ছাড়া কর্পোরেশনের কোন কর্মকর্তা ও বাইরের কেউ অনিয়মতান্ত্রিক বা দুনীর্তির মাধ্যমে প্লট পেয়েছে কিনা তা তদন্ত করে বের করার পর ব্যবস্থা নেয়া হবে। 
আজ সকালে নগরীর টাইগারপাসস্থ কর্পোরেশনের কনফারেন্স রুমে লেকসিটি হাউজিং সোসাইটির কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 
মেয়র বলেন, ষোল বছর আগে কর্পোরেশন লেকসিটি হাউজিংয়ে প্লট বরাদ্দের উদ্যোগ নেয়। কর্পোরেশনের হিসাব মতে, এই হাউজিংয়ে প্লট থাকার কথা ২.৫ কাঠা করে ১০২ টি। টাকা জমা দেয়া গ্রাহকদের মধ্যে প্লট বুঝে পেয়েছেন ৪৪৮ জন। ৯৮ জন এখনো তাদের প্লট বুঝে পাননি। তিনি বলেন, নিয়মানুযায়ী সবারই প্লট পাওয়ার কথা। যেহেতু সবাই টাকা জমা দিয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে কাঠা প্রতি ৬ লাখ টাকা করে জমা দিয়ে অনেকে প্লট বরাদ্দ পেয়েছেন আবার অনেকে ৮ লাখ টাকা করে জমা দিয়েও প্লট পাননি। আবার এর মধ্যে কর্পোরেশনের অনেক সাবেক ও বর্তমান কর্মকর্তাও প্লট বরাদ্দ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তা হলে সব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়াই সমিচিন হবে। 
মেয়র প্লটের জন্য পূর্বে যারা টাকা জমা দিয়েছেন তাদেরকে বর্তমান বাজার দরে বাড়তি টাকা জমা দিলে প্লট বরাদ্দ দেয়া যায় কিনা ভেবে দেখবেন বলে জানান। 
তিনি আরো বলেন, কর্পোরেশন কোন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠানটি জনগণের করের ওপর নির্ভরশীল। আর বর্তমান কর্পোরেশনের আর্থিক সঙ্গতির বিষয়টিও বিবেচনায় নিতে হবে, এই সমস্যার সমাধান করতে হলে বাস্তবমুখী চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নেয়া হবে।
বৈঠকে কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত ভূ-সম্পত্তি কর্মকর্তা জসীম উদ্দিন, লেকসিটি হাউজিং সোসাইটির সভাপতি এ কে এম মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আফাজউল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat