×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-২৭
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা ব্যতীত বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের কোনো ইতিহাস নেই।
তিনি বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। আওয়ামী লীগ সরকারের কল্যাণে দেশে সংঘটিত হয়েছে আমূল পরিবর্তন। জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে ডিজিটালাইজেশন; সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। গত বার বছরে দেশের উন্নয়নে সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। যার ফলাফল, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
মুরাদ হাসান রোববার  আওয়ামী লীগ, কানাডা ক্যুইবেক শাখা আয়োজিত সভায় এসব কথা বলেন । আওয়ামী লীগ, কানাডা, ক্যুইবেক শাখার সভাপতি মুন্সি বশীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে উপস্থিত নেতা-কর্মী ও প্রবাসী বাঙালিদের মাঝে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ এই তিনটি বই বিতরণ করেন।
প্রতিমন্ত্রী  বলেন, জাতির পিতার সমগ্র জীবনের লড়াই, সংগ্রাম, ত্যাগ- তিতিক্ষার ইতিহাস আমাদের সকলের জানতে হবে। আসলে বঙ্গবন্ধুর জীবন-দর্শন, নীতি, আদর্শ, কর্ম ও নেতৃত্বের বহুমাত্রিক গুণাবলির মধ্যে নিহিত রয়েছে আদর্শ মানুষ ও সুনাগরিক হওয়ার সব উপাদান। জাতির পিতার ইতিহাস জানতে এই বই তিনটি পড়তে হবে।
 মুরাদ হাসান বলেন, ‘বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে । মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী নিয়ে ভাবতেন। তাই তার রাজনৈতিক দর্শনও সারা পৃথিবীতে স্বীকৃত। তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে জানাতে উদ্যোগ নিতে হবে আপনাকে আমাকে সকলকেই।’
তিনি বলেন, মানুষকে হত্যা করা যায়। কিন্তু তাঁর দর্শন, নীতি ও আদর্শকে হত্যা করা যায় না। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকরা বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে। কিন্তু তারা হত্যা করতে পারেনি তাঁর দর্শন, নীতি ও আদর্শকে। তাঁর আদর্শই আজ আমাদের পথ চলার পাথেয়।
ডা. হাসান আরও বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে দিন দিন দূরে ঠেলে দিয়েছে। দেশের উন্নয়নে তারা কোন কাজ করেনি। জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বঙ্গবন্ধুকে কীভাবে খাটো করা যায়, তাঁর পরিবারের সদস্যদের ওপর কালিমা লেপন করা যায়, সে অপচেষ্টা করেছে। কিন্তু তারা সেটি পারেনি। এদেশের জনগণ তা হতে দেয়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি ছিল সুদূরপ্রসারী। তিনি সোনার বাংলা সাজানোর কর্মসূচি দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের ওপর দাঁড়িয়ে আছে বলেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলি টানেল, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ীতে গভীর সমুদ্র নির্মাণসহ অনেক উন্নয়নমূলক কাজ প্রধানমন্ত্রীর দক্ষতায় এগিয়ে চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat