×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-২৭
  • ৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৪ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২১ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৩৯ জনে।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্তের হার কমেছে। এই সময়ে শনাক্ত কমেছে দশমিক ০৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪১ শতাংশ যা আজ কমে হয়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২৭ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জন। গতকাল ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৯৮০ জন। দেশে এ পর্যন্ত ৯৬ লাখ ৪৬ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৬ হাজার ৬৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮৩৩ জন। শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৪ দশমিক ৮০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৬ জন। গতকাল ৮ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। গতকালও সুস্থতার হার একই ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat