×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিছুদিন আগেই কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটিতে সিদ্ধার্থ মালহোত্রোর পাশাপাশি কিয়ারার অভিনয়ও দারুণ প্রশংসিত হয়। এবার সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই দর্শকদের আরও একটি সিনেমা মুক্তির খবর দিলেন এই অভিনেত্রী।
আগামী ২৫ মার্চ কিয়ারার নতুন সিনেমা ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমা হলে আসছে। গতকাল সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আনিস বজমি। হরর কমেডি ঘরানার এই সিনেমাটিতে কিয়ারার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
সিনেমাটি মুক্তির খবরে বেশ উচ্ছ্বসিত কিয়ারা বলেন, ‘একটি সিনেমা মুক্তির রেশ শেষ না হতেই নতুন সিনেমা মুক্তির খবর নিঃসন্দেহে আমার জন্য আনন্দের। দারুণ একটি গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমাটির গল্পে শুধু নতুনত্ব থাকছে না, এতে ভিন্ন এক কিয়ারাকে দেখতে পাবেন দর্শকরা। হরর-কমেডি ঘরানার সিনেমায় চরিত্রের সঙ্গে মিশে যাওয়া সত্যি অনেক কঠিন। চেষ্টা করেছি চরিত্রের সঙ্গে সুবিচার করার। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন।’উল্লেখ্য, এই সিনেমাটির প্রথম সিকুয়েলে অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনয় করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat